Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গৃহবধূর ঘরে ঢুকে কান হারালেন যুবক

admin • 13 Nov 2023, 09:34 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গৃহবধূর ঘরে ঢুকে কান হারালেন যুবক

কুষ্টিয়ার দৌলতপুরে এক যুবকের (৪০) কান কামড়ে ছিড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলার পর ওই যুবকের সঙ্গে গৃহবধূর স্বামীর হাতাহাতি হয়। একপর্যায়ে ওই যুবকের কান কামড়ে ছিড়ে নেন গৃহবধূর স্বামী।

উপজেলার বোয়ালিয়া এলাকায় গতকাল রোববার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।

 

প্রত্যাক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গ্রাম পুলিশ সদস্য শওকত আলী জানান, প্রেমের সম্পর্কের টানে রোববার সন্ধ্যায় স্থানীয় এক গৃহবধূর ঘরে ঢোকেন ওই যুবক।

   

এর কিছুক্ষণ পর গৃহবধূর স্বামী বাজার থেকে বাড়ি ফিরে এলে স্ত্রীর সঙ্গে ওই যুবককে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় ওই যুবককে আটকের চেষ্টা করলে গৃহবধূর স্বামীকে মারধর করেন ওই যুবক। একপর্যায়ে ওই যুবকের কান কামড়ে ছিড়ে ফেলেন গৃহবধূর স্বামী।

 

এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ বিষয়ে জানতে চাইলে ওই গৃহবধূ জানান, ওই যুবকের সঙ্গে তাঁর স্বামীর ভালো সম্পর্ক। এ জন্য প্রায়ই তাঁদের বাড়িতে আসা–যাওয়া করতেন ওই যুবক। কিন্তু তাঁর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না তাঁর। রোববার সন্ধ্যায় ঘরে শুয়ে ছিলেন। বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে ওই যুবক ঘরে ঢুকে তাঁকে জড়িয়ে ধরেন। এমন সময় তাঁর স্বামী বাড়িতে এসে দেখে ফেলেন। তখন তাঁর স্বামী উত্তেজিত হয়ে কামড় দিয়ে ওই যুবকের কান কামড়ে ছিড়ে দেন।

 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।