Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গৃহবধূকে কুপিয়ে হত্যা

admin • 12 Oct 2023, 08:34 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গৃহবধূকে কুপিয়ে হত্যা

রাজশাহীর বাগমারায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গৃহবধূ জাহানারা বিবিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ওই ঘটনায় বৃহস্পতিবার নিহত জাহানারা বিবির ছেলে মাহাবুর রহমান মামুন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেছেন।

 

জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে কয়েক দিন আগে বাসুপাড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের হানিফ উদ্দিন মোঙ্গলার একটি পানবরজ ভেঙে গুঁড়িয়ে দেয় তার ভাতিজা এসরাইল হোসেন। ওই ঘটনার পর থেকেই দুইপক্ষের মাঝে বিরোধ চলছিল।

 

বুধবার সকালে হানিফ উদ্দিন মোঙ্গলার স্ত্রী জাহানারা বিবি ছেলে মাহাবুর রহমান মামুনের সঙ্গে মোটরসাইকেলযোগে মেয়ের বাড়িতে যাওয়ার সময় এসরাইল হোসেন, আব্দুল কুদ্দুস, তারেক, জয়নাল ও আলাউদ্দিনের নেতৃত্বে ৮-৯ জন ব্যক্তি তাদের ওপর হামলা চালিয়ে হাঁসুয়া ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

 

স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় মা-ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে জাহানারা বিবি মারা যান। থানার ওসি আমিনুল ইসলাম আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।