Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর আইন-আদালত

গৃহকর্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে টাকা-স্বর্ণ লুট, ১১ মাস পর গ্রেপ্তার

admin • 03 Aug 2023, 10:34 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গৃহকর্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে টাকা-স্বর্ণ লুট, ১১ মাস পর গ্রেপ্তার

এগারো মাস আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার একটি বাসা থেকে সাড়ে ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালায় গৃহপরিচারিকা বিলকিস ওরফে রোজিনা।

 

গৃহকর্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে সে এ কাজ করে। এ ঘটনায় রোজিনাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন উত্তর, পিবিআই।

 

পিবিআই উত্তরের বিশেষ পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গত বছর সেপ্টেম্বরে ৬ হাজার টাকার বিনিময়ে বাসায় কাজ করার জন্য রোজিনাকে ঠিক করা হয়।

 

কাজের দ্বিতীয় দিন বাসায় এসেই কৌশলে বাড়ির মালিকের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় সে। আর লুট করে নেয় সাড়ে ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার।

পুলিশ বলছে, রোজিনার বিরুদ্ধে এর আগেও স্বর্ণ চুরির ৪টি মামলা রয়েছে। দীর্ঘ চার বছর ধরে রোজিনা বিভিন্ন বাসায় নাম বদলে কাজ করার নামে এভাবেই বাসাবাড়ির মূল্যবান জিনিস নিয়ে যেত। তার সঙ্গে আরও কেউ কাজ করে কি না-খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।