Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

admin • 21 Oct 2023, 05:18 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত আক্কাস আলী (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। ঘটনার দুইদিন পর শনিবার (২১ অক্টোবর) সকালে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্ত দিয়ে মরদেহ ফেরত দেওয়া হয়।

নিহত আক্কাস তিরনই হাট ইউনিয়নের আব্দুস সামাদের ছেলে।

বিএসএফ জানায়, নিহত আক্কাস গত মঙ্গলবার (১৭ অক্টোবর) গভীর রাতে স্থানীয় কয়েকজনের সাথে দল বেঁধে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায়।

এসময় ভারতের ফকিরগঞ্জ বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে ভারতীয় ভূখণ্ডে মারা যায় আক্কাস। পরের দিন বুধবার (১৮ অক্টোবর) মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওইদিন দুপুরে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। ওই সীমান্ত বৈঠকে গুলি করার ব্যখ্যা দিয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিএসএফ। এর আগে নিহত ওই যুবকের মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ।

ঘটনার দুই দিন পর সকল আইনি প্রক্রিয়া শেষে তেঁতুলিয়া মডেল থানা-পুলিশ ও বিজিবির উপস্থিতিতে বাংলাবান্ধা— ফুলবাড়ি সীমান্তের জিরো লাইনে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, বিএসএফের গুলিতে নিহত আক্কাস আলীর মরদেহ ফেরত দিয়েছে তারা। পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।