Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

গাজায় গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় ব্যতিক্রমী প্রতিবাদ সমাবেশ

admin • 25 Apr 2025, 11:13 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গাজায় গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় ব্যতিক্রমী প্রতিবাদ সমাবেশ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গনহত্যার প্রতিবাদে এবং বিশ্বজুড়ে জুলুম, নির্যাতন-নীপিড়ন, নৃশংসতা, সহিংসতা, খুন, ধর্ষণের বিরুদ্ধে কুষ্টিয়ার কুমারখালীতে কবিতা পাঠ, আবৃত্তি ও জোরালো উচ্চারণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

আজ (২৫ এপ্রিল ) শুক্রবার বিকেলে কুমারখালী রেল ষ্টেশন চত্বরে অনলাইন নিউজ পোর্টাল যুগের হাওয়া ও চ্যানেল সারাদিনের আয়োজনে সমাবেশে কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. আফজাল হোসাইন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খাঁন আতাউর রহমান সবুজ, ইয়থ ডেভেলপসেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, কবি ও সাংবাদিক মাহমুদ শরীফ, সাংবাদিক কাজী সাইফুল, এনসিপি’র কুষ্টিয়া জেলা শাখার সদস্য, সাজেদুর রহমান বিপুল, যুগের হাওয়ার প্রকাশক মো. হাসান আলী, চ্যানেল সারাদিনের চেয়ারম্যান খাঁন আতাউর রহমান সুজন সহ অনেকে উপস্থিত ছিলেন।

 

ব্যতিক্রমী এই প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন কবি লিটন আব্বাস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।