Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

গাছের সঙ্গে ধাক্কায় উড়ে গেল বাসের ছাদ, যাত্রী নিহত

admin • 22 Apr 2024, 12:29 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গাছের সঙ্গে ধাক্কায় উড়ে গেল বাসের ছাদ, যাত্রী নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাসের ছাদ উড়ে গেছে। এ ঘটনায় নিহত হয়েছেন এক যাত্রী। আহত হয়েছে কমপক্ষে সাতজন।

আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যাত্রী আল শামীম পাবনার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশেদুল ইসলাম আবুর ছেলে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, পাবনা থেকে ঢাকাগামী সি লাইনের দ্রুতগামী বাসটি বগুড়া নগরবারী মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে বাসটির ছাদ উড়ে যায়।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আটজনকে আহত অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল শামীম মারা যান।

দুর্ঘটনাকবলিত বাসের চালক ও সহকারী পলাতক রয়ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।