Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গাইবান্ধায় যাত্রীবাহী বাস থেকে ১৩ কেজি গাঁজা জব্দ,গ্রেপ্তার ৩

admin • 13 Feb 2024, 06:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গাইবান্ধায় যাত্রীবাহী বাস থেকে ১৩ কেজি গাঁজা জব্দ,গ্রেপ্তার ৩

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেকে ১৩ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় মাদকের সঙ্গে জড়িত থাকার অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী এলাকার দুলাল হোসেন (২২), মানিক মিয়া (৩৫) ও সুজন মিয়া (৩২)।

 

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত প্রায় পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া এলাকায় ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকা-মাওয়াগামী নাদিয়া পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। পরে সেখান থেকে ১৩ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ওসি কেএম আজমিরুজ্জান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।