Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গফুর স্মৃতির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin • 24 Jan 2025, 07:49 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গফুর স্মৃতির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াই গ্রামে গফুর স্মৃতি মিনিবার ফুটবল টুনামের্ন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। উক্ত খেলায় ঘোড়াই ঘাট স্পোর্টিং ক্লাবকে ফ্রেন্স ফর ইভার ক্লাব দুই শুন্য গোলে পরাজিত করেন।

 

উক্ত খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সমাজ সমাজ সেবক ও মেম্বার পদপ্রার্থী আলাল হোসেন।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক আনোয়ার হোসেন, আকাদ্দেস পরামানিক, মাসুদ হোসেন, শিমুল হোসেন, মুনছুর পরামানিক, ভদ্দর আলী প্রমুখ।

 

অনুষ্ঠানে ধারাভাষ্যকার ছিলেন মিরপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান ও লেফারী হিসেবে দায়িত্ব পালন করেন শান্ত ইসলাম। খেলায় প্রথম পুরস্কার ছাগোল ও রানারআপকে রাজহাঁস বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতি আলাল হোসেন বলেন, খেলা ধুলার বিকল্প আর কিছুই হতে পারে না। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে হলে অবশ্যই সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী করে তুলতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।