Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

খোকসায় হানাদার মুক্ত দিবস উদযাপন

admin • 04 Dec 2022, 06:51 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খোকসায় হানাদার মুক্ত দিবস উদযাপন

কুষ্টিয়ার খোকসায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ‘খোকসায় হানাদার মুক্ত দিবস’ উদযাপন করা হয়েছে। ১৯৭১ সালে ৪রা ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে পাক-হানাদার বাহিনীর কবল থেকে খোকসাকে মুক্ত করেছিল বীর মুক্তিযোদ্ধারা।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষে (৪রা ডিসেম্বর) রবিবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খোকসা উপজেলা কমান্ডের উদ্যোগে খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপর বিশ্বাসের সভাপতিত্বে পুষ্পস্তবক অর্পণ করেন ৭৮-কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ( এমপি) , এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, খোকসা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর- মুক্তিযোদ্ধা ফজলুল হক প্রমুখ।

এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খোকসা উপজেলা কমান্ডের সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ,শিক্ষাথী,বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।