Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় স্কুলের ভিত্তিপ্রস্থ স্থাপন করলেন এমপি রউফ

admin • 24 Feb 2024, 09:59 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খোকসায় স্কুলের ভিত্তিপ্রস্থ স্থাপন করলেন এমপি রউফ

কুষ্টিয়ার খোকসায় ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এমপি।

 

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জয়ন্তী হাজরা ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রহিম উদ্দিন খান, আরিফুল ইসলাম নয়ন, শিমুল আহমেদ খানসহ স্থানীয় আওয়ামী লীগের গণ্যমান্য ব্যক্তিরা ।

 

ফুলবাড়ির মাধ্যমিক বিদ্যালয়ের ১ কোটি ২১ লক্ষ ৩৭ হাজার টাকা ব্যয় চারতলা ভবনের ভিত্তি স্থাপন করা অনুষ্ঠানের আগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেহরক্ষী ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত মাহাবুবুর রশিদের কবর জিয়ারত করেন।

 

আগে ফুলবাড়ি গ্রামের মুসা সরদারের বাড়িতে একবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা সহ বিভিন্ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।