কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ এরশাদ শেখ(৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ( ২৭’অক্টোবর ) দুপুরে উপজেলার জানিপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে ৪০ (চল্লিশ) গ্রাম গাঁজাসহ (মাদকদ্রব্য) তাকে গ্রেফতার করা হয়েছে।
আটক মোঃ এরশাদ শেখ এক্তারপুর গ্রামের মো: চিনিরুদ্দিন শেখের ছেলে।
মাদককারবারী এরশাদকে গ্রেফতার পূর্বক মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং- খোকসা . থানার ,এফআইআর নং-১৩, তারিখ- ২৭ অক্টোবর, ২০২৪; জি আর নং-১৩৪, তারিখ- ২৬ অক্টোবর, ২০২৪; সময়- ০০.১৫ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
মাদককারবারী এরশাদ এর আগেও একাধিকবার মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছে। এবং সে ওই এলাকার মাদক সম্রাট হিসেবে পরিচিত বলে জানা গেছে।





