Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর

admin • 22 Mar 2023, 09:51 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খোকসায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর

সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ২৬ টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

বুধবার (২২'মার্চ) সকালে খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবের হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজর গিফারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার,উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি নাজমুস সাদাত রত্ন, কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহাসহ সুফলভোগীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।