Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় বাংলা ৫২ নিউজ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

admin • 24 Feb 2024, 09:50 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খোকসায় বাংলা ৫২ নিউজ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়ায় গ্রাম্য ছায়া ঢাকা নিবিড় মনোরম পরিবেশে ইউটিউব ভিলেজে বিকেলে অনলাইন পত্রিকা বাংলা ৫২ নিউজ ডটকমের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক কাজী আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা।

 

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, খোকসা থানার অফিসার ইনচার্জ আননূর যায়েদ, শিক্ষক শহিদুল ইসলাম ও খোকসা প্রেসক্লাবের সভাপতি মুন্সি লিটন ‌।

 

এছাড়াও বক্তব্য রাখেন, বাংলা ৫২ নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হুমায়ুন কবির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণও সাংবাদিক সাবুব আলম চঞ্চল প্রমুখ।

 

অনুষ্ঠানের ৫২ নিউজ ডট কমের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হুমায়ুন কবির ও স্টাফ রিপোর্টার শয়নকে সম্মাননা পত্র প্রদান করা হয়। পরে বাংলা ৫২ নিউজ ডটকম পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।