Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

admin • 25 Apr 2024, 06:28 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খোকসায় নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধি:

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। তীব্র গরম উপেক্ষা করেই কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারেদ্বারে। এলাকার উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নের কথা মাথায় রেখেই ভোট দেবেন তারা।

নির্বাচনে অংশ নেওয়া ৬ চেয়ারম্যান, ৮ ভাইস চেয়ারম্যান ও তিন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পরের দিনই প্রচারণায় ঝাপিয়ে পরেছেন।

উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী বাবুল আখতার মোটর সাইকেল প্রতীক, রাহিম উদ্দিন খান দোয়াত কলম, আল মাসুম মুর্শেদ শান্ত'র ঘোড়া প্রতীকের ব্যপক প্রচারণা শুরু হয়েছে। তবে শাওন মাহামুদ খানের কাপ প্রিচ,ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলামের স্ত্রী ছালেহা বেগমের আনারস ও তার ভাই সাইফুল ইসলামের হেলিকপ্টর প্রতীক প্রচার প্রচারণা বা পোষ্টার চোখে পরেনি।

একই সাথে প্রচারণায় ঝাপিয়ে পরেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান লিটন, সেলিম রেজা কাকন, রেজাউল করিমসহ ৮ প্রার্থীরা সবাই। পিছিয়ে নেই মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাত জাহান পুনমসহ অন্য তিন প্রার্থী।

খোকসা উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ১৬ হাজার ৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ৫ শত ২২ জন। এবং নারী ভোটার রয়েছে ৫৭ হাজার ৪ শত ৮৬ জন। ৫০টি ভোট কেন্দ্রে আগামী ৮'মে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।