Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় চেয়ারম্যান পদে বাবা-ছেলেসহ ৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

admin • 16 Apr 2024, 08:32 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খোকসায় চেয়ারম্যান পদে বাবা-ছেলেসহ ৭ প্রার্থীর মনোনয়ন দাখিল
খোকসা প্রতিনিধি:

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার খোকসা উপজেলায় ৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।  সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন- বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুর রহিম খাঁন ও তার ছেলে শাওন মাহমুদ খাঁন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত, ওসমানপুর ইউপি চেয়ারম্যান ওহিদুল ইসলাম ডাবলু ও তার স্ত্রী ছালেহা বেগম এবং ভাই সাইফুল ইসলাম।

এছাড়াও এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন ৯ জন প্রার্থী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।