Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

admin • 17 Sep 2023, 11:02 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খোকসায় আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিমুলিয়া বাজারস্থ বাসষ্ট্যান্ড চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়।

উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ,এমপি।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিদ খানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাবুল আখতার ।

 

এছাড়া খোকসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, খোকসা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।