Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

admin • 29 Jul 2025, 11:40 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খোকসায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯’জুলাই ) বেলা ১১ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. আরিফুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, খোকসা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল খালেক,খোকসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রানা আনসার ভিডিপি কর্মকর্তা তামান্না আক্তার, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাবিবুর রহমানসহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ছাত্র প্রতিনিধিরা ও সকল ইউনিয়ন পরিষদের সচিবগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। এছাড়াও খোকসায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।