Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসা বাসীর স্বপ্নের সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

admin • 05 Feb 2024, 07:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খোকসা বাসীর স্বপ্নের সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধিঃ

কুষ্টিয়ার খোকসাবাসীর বাসীর স্বপ্নের (খোকসা-ওসমানপুর) সংযোগ সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। সোমবার(৫ ফেব্রুয়ারি)  সকালে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সাবেক প্রধান বিচারপতি হাছান ফয়েজ সিদ্দিকী।

জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, জেলা পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান সহ প্রমূখ।

 

খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তারিকুল ইসলামের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএনও ইরুফা সুলতানা।

 

গড়াই নদীর উপর নির্মিত ২ লেনের ৯৫০ মিটার দৈর্ঘ্যর পিসি গার্ডার সেতুর নির্মাণ ব্যায় ধরা হয়েছে ২৭৭ কোটি টাকা। সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হলে ঝিনাইদহ ও মাগুরার সাথে খোকসার যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়নের পাশাপাশি ব্যবসা বাণিজ্যে সফলতা আসবে বলে মনে করেন স্থানীয়রা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।