Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খেলতে গিয়ে সেলাই মেশিনের ওপর পড়ে শিশুর মৃত্যু

admin • 15 Apr 2023, 08:26 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খেলতে গিয়ে সেলাই মেশিনের ওপর পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকার একটি বাসায় খেলা করার সময় সেলাই মেশিনের ওপর পড়ে ইবনে ফারহান আবির (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

শনিবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত শিশুর মা আবেদা সুলতানা বলেন, আমি পাশের ঘরে ছিলাম হঠাৎ একটি শব্দ পেয়ে আমাদের রুমে এসে দেখি আমার শিশু আবির রক্তাক্ত অবস্থায় মা মা বলে কাঁদছে। তখন তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আসলে চিকিৎসক জানায় আমার ছেলে আর বেঁচে নেই।

 

তিনি আরো বলেন, আমাদের নিজ বাসা উওর শাজাহানপু ৪৫৮/১ আমতলা গলি মসজিদ সংলগ্ন তৃতীয় তলা ফ্লাটের দ্বিতীয় তলায়। ও আমার একমাত্র সন্তান শাজাহানপুর আমতলা ন্যাশনাল আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ালেখা করত। তার বাবা আলী একরামুল কবির একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।