Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

খেলতে গিয়ে শিশু নিখোঁজ, তিন দিন পর বালুর মাঠে মিলল লাশ

admin • 19 Aug 2023, 09:11 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খেলতে গিয়ে শিশু নিখোঁজ, তিন দিন পর বালুর মাঠে মিলল লাশ

কুমিল্লার তিতাসে নিখোঁজের তিন দিন পর ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ আগস্ট) উপজেলার কলাকান্দি বজলুর রহমান বালুর মাঠে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ওই লাশটি উদ্ধার করে।

 

নিহত মো. আরিয়ান হোসেন সায়মন (৭) উপজেলার কলাকান্দি গ্রামের উত্তর পাড়া মাস্টার বাড়ির প্রবাসী আবুল কাসেমের ছেলে।

 

স্থানীয় কিন্ডারগার্টেন পেরুজল ইসলামিক স্কুলের নার্সারির ছাত্র ছিল সে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আরিয়ান সায়মন গত বুধবার (১৬ আগস্ট) বিকালে খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে শুক্রবার (১৮ আগস্ট) ছেলের সন্ধান চেয়ে তিতাস থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা খোরশেদা বেগম।

 

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, সকালে বালুর মাঠে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে। অপরাধী শনাক্তে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ শুরু করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।