Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

খেলতে গিয়ে লাশ হলো শিশু সারাফ

admin • 18 Feb 2023, 08:14 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খেলতে গিয়ে লাশ হলো শিশু সারাফ
মেহেরপুরের গাংনীতে বাড়ির বাইরে খেলতে গিয়ে লাশ হলো সারাফ হোসেন নামে ৬ বছরের এক শিশু। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভাটপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।   শিশু সারাফ হোসেন (৬) ভাটপাড়া গ্রামের পিন্টু মিয়ার ছেলে।   গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালের দিকে সারাফ হোসেন খেলার জন্য বাড়ি থেকে বের হয়।     এরপর দুপুরে তাকে কোথায় না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বিকেলের দিকে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।