Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খুলনায় স্ত্রীর মামলায় এসআই কারাগারে

admin • 17 Nov 2022, 07:30 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খুলনায় স্ত্রীর মামলায় এসআই কারাগারে

স্ত্রীর দায়ের করা যৌতুক ও হত্যা চেষ্টা মামলায় খুলনা ও সোনাডাঙ্গা থানার সাবেক এসআই সোবহান মোল্লাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক আব্দুস ছালাম খান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এসআই সোবহান মোল্লার দ্বিতীয় স্ত্রী ফারজানা ২০২১ সালে ১৫ ডিসেম্বর আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

সোবহান মোল্লা বর্তমানে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কর্মরত রয়েছেন।

 

বাদী পক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, এ বছরের ৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক লুৎফর রহমান আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ১৩ সেপ্টেম্বর আদালত এস আই সোবহান মোল্লার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গ্রেপ্তরী পরোয়ানা জারি করেন।

 

এরপর তিনি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন লাভ করেন। বুধবার আদালতে তার আত্মসমর্পণ করার ধার্য দিন ছিল। কিন্তু তিনি সেদিন আদালতে উপস্থিত হতে পারেনি। বৃহস্পতিবার সকালে তিনি উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।

   

তিনি আরও বলেন, পুলিশ কর্মকর্তা পূর্বের বিয়ের তথ্য গোপন রেখে ২০২০ সালের ১২ মে ফারজানা বিনতে ফাকের নামের এক কিশোরীকে ৩ লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করেন।

   

তখন তিনি সোনাডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। বিয়ের পর থেকে দ্বিতীয় স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতন ও একাধিকবার মারপিট করে হাসপতালে ভর্তি করেন। উপায় না পেয়ে ২০২১ সালের ১৫ ডিসেম্বর খুলনার নারী ও শিশু শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ফারজানা বিনতে ফাকের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।