Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

খুলনায় জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

admin • 03 Feb 2024, 11:36 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খুলনায় জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

খুলনার বটিয়াঘাটা উপজেলার নোয়াইলতলা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মো. করির মোল্লা (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে এ ঘটনাটি ঘটে। তিনি বটিয়াঘাটা উপজেলার নোয়াইলতলা এলাকায় মো. রাসেদ মোল্লার পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিরোধীয় জমিতে সুফিয়া বেগম ও মো. কবির মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ মনোমালিন্য চলে আসছিল। শনিবার বেলা সাড়ে বারটার দিকে বাক-বিতণ্ডার এক পর্যায়ে সুফিয়া বেগম (৫৫) এর কোঁদালের আঘাতে মো. কবির মোল্লা ঘটনা স্থলেই নিহত হয়। সে ঐ এলাকায় মৃত আশরাফ আলী লস্কর এর স্ত্রী।

 

স্থানীয় জনতা পার্শ্ববর্তী পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। খবর পেয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলবি রনি, সহকারী পুলিশ সুপার সার্কেল মফিজুর রহমান, থানার ওসি রিপন কুমার সরকার ও ওসি তদন্ত সঞ্জয় কুন্ডু সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন কুমার সরকার বলেন, ঘটনাস্তল থেকে আসামিকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।