Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খুলনায় গলাকাটা লাশ উদ্ধার

admin • 22 Oct 2023, 07:27 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খুলনায় গলাকাটা লাশ উদ্ধার

খুলনার আড়ংঘাটা থানার তেলিগাতী বাইপাস সড়ক সংলগ্ন মৎস্য ঘের থেকে আবুল কালাম শেখের ( ৫৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার বিকালে আড়ংঘাটা থানার পুলিশ গলাকাটা অবস্থায় তাকে উদ্ধার করে। সে তেলিগাতী মধ্যপাড়া এলাকার গহর আলীর সন্তান।

 

নিহতের ভাই শেখ মফিজুল জানান, রবিবার সকাল ১০টায় কালাম শেখ বাড়ি থেকে বের হয়। বাড়ি ফিরে না যাওয়ায় খোঁজাখুজি করে মৎস্য ঘেরে তাকে পাওয়া যায়। তার শরীরে একাধিক কোপ ও গলা কাটা ছিল।

 

তার অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

 

তবে আড়ংঘাটা থানার এস আই লুৎফুর হায়দার বলেন, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। হত্যার কারণ এখনও জানা সম্ভব হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।