Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

admin • 20 Sep 2024, 07:15 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় বিএনপির গৃহীত সিদ্ধান্ত মোতাবেক খুলনা জেলা বিএমপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই কেন্দ্র থেকে খুলনা জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

এর আগে, ২০২১ সালের ৯ ডিসেম্বর আহ্বায়ক কমিটির শীর্ষ তিন পদের নাম ঘোষণা করা হয়েছিল। এতে আমীর এজাজ খানকে আহ্বায়ক, আবু হোসেনকে যুগ্ম আহ্বায়ক ও এস এম মনিরুল হাসানকে সদস্যসচিব করা হয়। পরবর্তী সময়ে ২০২২ সালের ৫ মার্চ ৬৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।