Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

খুবির প্রধান ফটকের নাম হলো ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’

admin • 17 Aug 2024, 06:57 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খুবির প্রধান ফটকের নাম হলো ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা এই নামকরণ করেন।

মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী। তিনি একজন ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতেন। আন্দোলনের সময় খাবার পানি ও বিস্কুট বিতরণ করতে গিয়ে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। তাঁর এই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নামকরণ করা হয়েছে।

জানা যায়, মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ সালে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ঢাকায় অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) প্রফেশনাল এমবিএ করেন।

এর আগে মহান মুক্তিযুদ্ধের অবয়বে তৈরি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নবনির্মিত মেইন গেট ‘বিজয় তোরণ’ ও গেট হাউজ গত ৩০ জুন উদ্বোধন হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ফিতা কেটে ও নামফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।