Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

খিলগাঁও থেকে ৫ অটোরিকশা চালককে আটক

admin • 21 Nov 2024, 06:20 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খিলগাঁও থেকে ৫ অটোরিকশা চালককে আটক

রাজধানীর খিলগাঁও এলাকায় সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদেরকে সরিয়ে দিয়েছে যৌথবাহিনীর সদস্যরা। এসময় পাঁচ আন্দোলনকারীকে আটক করা হয়।

 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ৩টা ২০ মিনিটে সেনাবাহিনী, র‌্যাব এবং পুলিশের যৌথ অভিযানের পর সে এলাকার যান চলাচল স্বাভাবিক হয়।

 

এর আগে সকাল থেকে সড়কটি অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। দুপুরের পরে সংঘর্ষ বাধে সেখানকার কিছু শিক্ষার্থীদের সঙ্গে, ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া।

আন্দোলনকারীরা ছুড়তে থাকেন ইট পাটকেল, এতে কয়েকজন আহত হয়। পরে সেনাবাহিনী, পুলিশ এবং র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযান চালানো হয় খিলগাঁও এলাকার পাড়া মহল্লায়ও।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।