Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

খালের পানিতে ভাসছিল দুই ভাইয়ের মরদেহ

admin • 03 Jul 2023, 07:55 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খালের পানিতে ভাসছিল দুই ভাইয়ের মরদেহ

যশোরের ঝিকরগাছায় খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নাভারণ ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের নলডুবী খালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নাভারণ বেলের মাঠ গ্রামের মহসিন আলমের ছেলে পরশ হোসেন (১২) এবং একই এলাকার সাগর হোসেনের ছেলে সৈকত হোসেন (১৩)। তারা সম্পর্কে একে অপরের খালাতো ভাই।

নিহতের এলাকাবাসী জানান, বেলা ১২ টার দিকে দুই ভাই গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়। বিকাল ৩টার পরও তারা বাসায় না আসলে চারিদিকে খুঁজাখুঁজি করতে থাকি। বিকাল ৪টার সময় জানতে পারি নাভারণ দক্ষিণ পাড়া নলডুবী খালের পানিত তাদের মরদেহ ভাসছে। তখন তাত্ক্ষণিকভাবে ওখানে গিয়ে মরদেহ উদ্ধার করি।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। উভয় পক্ষের পরিবারের সদস্যরা থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সাঁতার না জানার কারণে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।