Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খাগড়াছড়িতে আ.লীগ নেতা গ্রেপ্তার

admin • 15 Dec 2024, 12:43 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খাগড়াছড়িতে আ.লীগ নেতা গ্রেপ্তার

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে জেলা সদরের দক্ষিণ পানখাইয়াপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত অ্যাডভোকেট আশুতোষ চাকমা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাড়াও জেলা বার এসোসিয়েশনের সভাপতি এবং পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন।

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন জানান, বিশেষ অভিযানে বিভিন্ন থানার একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা আশুতোষ চাকমাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হবে।

 

জানা যায়, গত ৫ আগস্ট পরবর্তী খাগড়াছড়ি সদর, দীঘিনালা, রামগড়, লক্ষ্মীছড়ি ও পানছড়ি থানায় মামলা হয় জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা আশুতোষের বিরুদ্ধে। এসব মামলার মধ্যে ৭টি মামলা তদন্তাধীন বলে নিশ্চিত করেন পুলিশ সুপার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।