Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

খাগড়াছড়ি জেলা পরিষদের এক ঘণ্টার চেয়ারম্যান মোহনা

admin • 15 Oct 2023, 10:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খাগড়াছড়ি জেলা পরিষদের এক ঘণ্টার চেয়ারম্যান মোহনা

বিশ্ব কন্যাশিশু দিবস উপলক্ষ্যে মোহনা ত্রিপুরা নামে নবম শ্রেণির ছাত্রী এক ঘণ্টার জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতীকী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে। রোববার বেলা ১১টা থেকে এক ঘণ্টা দায়িত্ব পালন করে।

 

ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) জেলা শাখার সাধারণ সম্পাদক মোহনা ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউপির ৩নং ওয়ার্ড ছেলাছড়া পাড়ার রুটিনাথ ত্রিপুরার মেয়ে।

 

সে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগে মোহনা ত্রিপুরাকে ফুল ও উত্তরী দিয়ে পরিষদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।

 

দায়িত্ব নিয়ে মোহনা ত্রিপুরা বলেন, কন্যাশিশুরা সমান সুযোগ ও অধিকার পেলে তারা বদলে দিতে পারে নিজেদের জীবন ও আশপাশের সমাজ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।