Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ, ঢামেকে ভর্তি

admin • 13 Apr 2025, 07:16 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ, ঢামেকে ভর্তি

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে পশ্চিমপাড়া এলাকায় সাত বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে জসিম মিয়া (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

 
শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ভুক্তভোগী ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।  
এর আগে শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে অভিযুক্ত জসিম মিয়া তার সাততলা বাড়ির ছাদে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।  

কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত জসিম পলাতক, তাকে গ্রেফতারে অভিযান চলমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।