খেলাধুলা
জেলার খবর
কেপিএল সিজন-৩: রুদ্ধশ্বাস ফাইনালে চ্যাম্পিয়ন কাছিমা ডমিনেটরস
Shakib Nahid
• 01 Jun 2026, 12:13 AM
• পঠিত 4 বার
জামালপুরের ইসলামপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কাছিমা প্রিমিয়ার লীগ (কেপিএল) সিজন-৩ এর জমকালো মেগা ফাইনাল।
রোববার (৩১ মে) দুপুরে উপজেলার কাছিমা এলাকায় আয়োজিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কাছিমা ডমিনেটরস ও কাছিমা ওয়ারিয়রস। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে কাছিমা ওয়ারিয়রসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কাছিমা ডমিনেটরস।
টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতি হিসেবে কাব্য ডিলাক্স ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন। ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ হন শান্ত।
আয়োজকরা জানান, এবারের আসরে মোট চারটি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ফাইনাল ম্যাচ ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মার্ম কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফুল হক। সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন নাজমুল হক সিজান ও সাজিদুল হক সাজিদ।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





