Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কেএনএফ'র প্রধান অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার

admin • 04 May 2023, 09:04 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কেএনএফ'র প্রধান অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার

পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল (কেএনএফ) এর প্রধান অস্ত্র সরবরাহকারী আলবার্ট বম ও তার সহযোগি রৌচঞগা'কে ৬ টি ম্যাগাজিন, ৪টি চাইনিজ রাইফেল ও বিপুল সংখ্যক গোলাবারুদ সহ ভারতে মিজোরাম পুলিশের হাতে আটক হয়েছে।

 

বুধবার দিবাগত রাতে মিজোরাম সিআইডি টিম গোয়েন্দা সংবাদের ভিত্তিতে একটি গাড়ির গতিরোধ করে তাদের আটক করতে সক্ষম হয়েছে।

 

আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতের মিজোরাম থেকে পার্বত্য চট্টগ্রামের অরক্ষিত সীমান্ত দিয়ে কেএনএফ কে অস্ত্র চালান করছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।