Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ার সাংবাদিক রিজু'র ওপর হামলা গৌরীপুরে মানববন্ধন

admin • 22 Jun 2024, 05:59 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ার সাংবাদিক রিজু'র ওপর হামলা গৌরীপুরে মানববন্ধন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাসিবুর রহমান রিজুর ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুর বিএমএসফের উদ্যোগে শুক্রবার (২১ জুন) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা শাখা সভাপতি ম. নূরুল ইসলাম। সঞ্চালনা করেন সাংবাদিক ওবায়দুর রহমান।

বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক মো. রইছ উদ্দিন,গৌরীপুর বিএমএসএফের সহ-সভাপতি মো. আব্দুল কাদির, প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক হলি সিয়াম শ্রাবণ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, অর্থ সম্পাদক শামীম আলভী, কার্যনির্বাহী সদস্য মাহফুজুর রহমান,শামীম আনোয়ার প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।