Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ার মিরপুরে চিত্রা ট্রেনে বিজিবির অভিযান, ফেনসিডিল ও হিরোইন উদ্ধার

admin • 03 Feb 2023, 10:58 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ার মিরপুরে চিত্রা ট্রেনে বিজিবির অভিযান, ফেনসিডিল ও হিরোইন উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে অভিযান চালিয়ে ফেনসিডিল ও হেরোইন উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৩ ফেব্রুয়ারী) সকালে কুষ্টিয়া-৪৭ বিজিবির উপ-অধিনায়ক মেজর রকিবুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান শুক্রবার সকালে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা ট্রেনটি কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশন এলাকায় পৌঁছালে সেখানে ট্রেনে অভিযান চালিয়ে ৫০বোতল ফেনসিডিল ও ১৫৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

 

যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৩০হাজার টাকা। তবে ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

 

উদ্ধারকৃত ফেনসিডিল ও হেরোইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাধ্যমে পরে ধ্বংস করা হবে বলে জানায় বিজিবির এ কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।