Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ার খোকসায় স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত

admin • 25 Sep 2023, 06:43 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ার খোকসায় স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত

মাধ্যমিক পর্যায়ে নতুন কারিকুলামের অংশ হিসেবে কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫’সেপ্টেম্বর) বেলা ৩টায় খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আল মাসুম মুর্শেদ শান্ত সহ অনেকেই। মেলায় ২০টি স্টল রয়েছে।

মেলা পরিদর্শন শেষে নতুন কারিকুলামে বিষয়ের সন্তুষ্ট প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন, শিক্ষার্থীরা পুষ্টি সম্পর্কে জেনে স্বাস্থ্য সচেতন হতে পারবে যা শিক্ষার্থীদের শরীর ও মেধা গঠনে কার্যকারী ভুমিকা পালন করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।