Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় ১৯৭ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি আটক

admin • 11 Dec 2024, 09:21 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ১৯৭ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি আটক

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তাল বাড়ীয়া ইউনিয়নের চারুলিয়া মধ্যপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯৭ বোতল ফেনসিডিলসহ রুবিনা খাতুন (৩৮) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ও মাদক বিরোধি নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান পরিচালনা করা হয় । অভিযানে তার বাড়ী থেকে ১৯৭ বোতল ফেনসিডিল ও একটি সিএনজি চালিত অটো রিকশা জব্দ করে পুলিশ । 

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর থানা এলাকায় এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।