Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

admin • 26 Dec 2023, 06:26 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় রূপসী বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। ২৬ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা চৌদ্দমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রূপসী বেগম কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর গ্রামের সোহাগ হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাহিদ হাসানের মোটরসাইকেলের পেছনে চড়ে রূপসী বেগম কুষ্টিয়ায় যাচ্ছিলেন। শান্তিডাঙ্গা চৌদ্দমাইল নামক স্থানে মোটরসাইকেলটি গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে।

 

এতে মোটরসাইকেল চালক নাহিদ হাসান রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হোন এবং রূপসী বেগম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হোন। আহত নাহিদ হাসানকে উদ্ধার করে ঝিনাইদা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এস আই সোলেমান গনী জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।