Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় মেয়রের অফিসে চুরি

Mohiuddin Ahmad Tanveer • 26 Feb 2023, 01:45 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় মেয়রের অফিসে চুরি

কুষ্টিয়ার পৌরসভার মেয়র আনোয়ার আলীর অফিসে চুরির ঘটনা ঘটেছে। শিক্ষাবৃত্তির টাকা, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস ও কাগজপত্র কক্ষে ছিল বলে জানা গেছে।

 

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে অফিসে তালা এবং গ্রিল ভাঙা অবস্থায় পায় কর্মচারীরা।

 

এ ঘটনায় দুপুরে কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী এক সংবাদ সম্মেলন করে এ কথা জানান। মেয়র আনোয়ার আলী জানান, চুরির ঘটনা কারা ঘটিয়েছে সেটা জানি না। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে সব ধরনের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।