Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় মাছরাঙা টিভির সহকারী প্রযোজক শাহীনের দাফন সম্পন্ন

admin • 02 May 2024, 08:27 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় মাছরাঙা টিভির সহকারী প্রযোজক শাহীনের দাফন সম্পন্ন

কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের সহকারী প্রযোজক শাহীনুজ্জামান শাহীনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা মধ্যপাড়া পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

মাছরাঙা টেলিভিশনের সহকারী প্রযোজক শাহীনুজ্জামান শাহীন বুধবার দুপুরে তিনি অসুস্থবোধ করলে তাকে মিরপুর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। তার দু, সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে।

মাছরাঙা টেলিভিশনের সহকারী প্রযোজক শাহীনুজ্জামান শাহীন রাজশাহী শিশ্ববিদ্যালয়ে রেখাপড়া শেষ করে ঢাকাতেই তিনি মিডিয়া বিভাগে কাজ করে আসছিলেন।

সে আলামপুর ইউনিয়নেরদহকোলা গ্রামের মৃত ডাক্তার আশরাফুল ইসলাম জোয়ার্দারের ছেলে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা নিজ বাসভবনে নামাজে জানাজা শেষে তার পারিবারিক গোস্থানে দাফন করা হয়।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাওলানা সিরাজুল ইসলাম নিজামী, মাওলানা ফারুক আযম জিহাদী, মাওলানা কালিমুল্লাহ।দাফন শেষে দোয়া মোনাজাত করেন বাংলাদেশ জাতীয় মুফাস্সীর পরিষদের কুষ্টিয়া জেলা সেক্রেটারী মালিথাবাড়ী খানকাহ শরীফের পীর সাহেব মাওলানা ফারুক আযম জিহাদী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।