Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় মহাসড়কে উল্টে গেল বাস, আহত ২৬

admin • 18 Nov 2023, 09:43 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় মহাসড়কে উল্টে গেল বাস, আহত ২৬

কুষ্টিয়ার মিরপুরে ঢাকা যাতায়াতকারী যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৬যাত্রী আহত হয়েছেন। শনিবার বিকেলে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের আটমাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

 

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেছেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস হানিফ এন্টারপ্রাইজ ওই জায়গায় পৌঁছালে হঠাৎ করেই মহাসড়কে উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ২৬ যাত্রী আহত হন।

 

এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।