Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা কেন্দ্র চালু

admin • 16 Apr 2023, 07:52 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ভারতীয় ভিসা কেন্দ্র চালু

কুষ্টিয়ায় চালু হলো ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)। রোববার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়কে জেলা পরিষদ ভবনে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করা হয়।

 

এ ভিসা কেন্দ্রে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চলবে ভিসার আবেদন জমা দেওয়া ও পাসপোর্ট বিতরণ কার্যক্রম।

 

দেশের বিভাগীয় শহরে থাকা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ভিসা প্রত্যাশীদের চাপ বাড়তে থাকায় বিভিন্ন জেলায় নতুন করে ভিসা আবেদন কেন্দ্র খুলছে ভারতীয় হাইকমিশন।

 

এরই অংশ হিসেবে কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র খোলা হয়েছে। ফলে ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য গমনেচ্ছুকদের জন্য নতুন দ্বার উন্মোচন হলো।

 

ভিসা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ (এমপি), বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।