Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের জাতীয় শোক দিবস পালন

admin • 16 Aug 2023, 07:57 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের জাতীয় শোক দিবস পালন

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক বাবু সুনীল কুমার চক্রবর্তীর নেতৃত্বে শহরের কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাঃ আসমা জাহান লিজা, সহ-সভাপতি অধ্যক্ষ মৃণাল কান্তি সাহা, সনৎ রায় বাবলু, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম তুষার, অর্থ সম্পাদক ইয়ার আলী, কার্যনির্বাহী সদস্য প্রিতম মজুমদার, সদর উপজেলা শাখার সহ-সভাপতি বাবু কৃষ্ণ কোমল বিশ্বাস, শাহাবুদ্দীন সেখ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সালাউদ্দিন গৌরব, রমেশ চ্যাটার্জী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কনক চৌধুরী, বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক বাবু নিতাই কুমার কুন্ডু প্রমুখ।

 

উল্লেখ্য জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া শাখার পক্ষ থেকে মাসব্যাপী চিত্রাংকন প্রতিযোগীতা, রচনা প্রতিযোগীতা, বৃক্ষরোপণ সহ ধারাবাহিক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।