Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

admin • 10 Sep 2024, 09:42 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় পানিতে ডুবে ওহিদ (১২) নামের শিশু মৃত্যু হয়েছে। নিহত শিশু মিরপুর উপজেলার মির্জানগর গ্রামের আশিকুর রহমানের ছেলে।

জানাগেছে, শিশুপুত্র ওহিদ বাড়ির আঙ্গিনায় খেলা করছিলো। তার কিছুক্ষণ পর ছেলের উপস্থিতি না পেয়ে তার মা দৌড়ে ডোবার পাশে গিয়ে একটি গামছা পড়ে থাকতে দেখেন।

ছেলে ডুবে যাওয়ার আতঙ্কে মা চিৎকার দিয়ে পানিতে নামলে তাকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে। এসময় তার স্থানীয় এসে বাচ্চাটিকে বাচাতে বিভিন্নভাবে উপায় অবলম্বন করে এবং দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।