Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় নারী পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু,যা বলছে পুলিশ

admin • 26 Dec 2024, 10:49 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় নারী পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু,যা বলছে পুলিশ

কুষ্টিয়া শহরতলীর কমলাপুর এলাকা থেকে পুলিম কনস্টেবল রুবিনা খাতুনের লাশ উদ্ধারের পর থেকে প্রাপ্ত তথ্য ও তদন্ত করে পুলিশ মনে করছেন এটি আত্মহত্যা ছিল।  বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় তার মরদেহ উদ্ধার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। ঘটনার স্পট, আলামত, যাচাই করে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আত্মহত্যা ছিল। ভেতর থেকে দরজা বন্ধ ছিল।

 

বাকিটা ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর নিশ্চিত হয়ে বলা যাবে। তারপরও সবকিছু মাথায় রেখে তদন্ত চলছে।কেন তিনি আত্মহত্যা করলেন সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।

 

নিহত রুবিনা খাতুন মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের আব্দুল শেখের মেয়ে এবং একই উপজেলার রতনপুর এলাকার আলাল শেখের (৩০) স্ত্রী। তিনি কুষ্টিয়া আদালত জিআরও অফিসে পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

 

পুলিশ জানায়, শহরের কমলাপুর এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন পুলিশ কনস্টেবল রুবিনা। ছেলে-মেয়েরা নানা বাড়িতে বেড়াতে যাওয়ায় বুধবার ছুটির দিনে স্বামী-স্ত্রী দুজনেই বাড়িতে ছিলেন।

 

সারা দিন সহকর্মীরা রুবিনাকে মোবাইল ফোনে কল দিয়ে না পেয়ে পাশের ফ্ল্যাটের পরিচিত এক প্রতিবেশীকে ব্যাপারটি জানায়। এরপর ওই প্রতিবেশীর স্ত্রী এসে রুবিনার স্বামীকে জানায়, সহকর্মীদের কল ধরছে না সে। তখন স্বামী আলাল জানায়, শারীরিকভাবে অসুস্থ থাকায় সকাল থেকে সে রাগ করে ঘরের দরজা বন্ধ করে আছে।

 

সন্ধ্যায় এ ঘটনা জানার পর সহকর্মীরা এসে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে রুবিনাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।