Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় নসিমন চাপায় শিশুর মৃত্যু

admin • 04 Apr 2025, 04:20 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় নসিমন চাপায় শিশুর মৃত্যু
কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ বাহন নসিমন চাপায় ৪ মাসের শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১২ টার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের আমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত হয়েছেন চাপড়া ইউনিয়নের নগর সাঁওতা গ্রামের নাজমুল হোসেনের ৪ মাসের শিশু সন্তান নাঈম।
স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুলের স্ত্রী মালা খাতুন তাদের ৪ মাসের শিশু নাঈমকে নিয়ে খোকসা কলিমোহর আত্মীয় বাড়ি যাবার সময় কুমারখালীর আমতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সাথে সংঘর্ষ হয়। এসময় মালা তার শিশু সন্তান নিয়ে রাস্তার উপর পরে গেলে অবৈধ নসিমন গাড়ি তার শিশু সন্তানকে চাপা দিয়ে পালিয়ে যাবার সময় স্থানীয়রা নসিমন গাড়ি ও চালককে আটক করতে সমর্থ হন।
পরবর্তীতে শিশু নাঈমকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।