Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সঙ্গে নতুন উপ-পরিচালকের মতবিনিময়

admin • 06 Oct 2024, 09:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সঙ্গে নতুন উপ-পরিচালকের মতবিনিময়

কুষ্টিয়া জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সঙ্গে দুদক সমন্বিত জেলার নবনিযুক্ত উপ-পরিচালক ময়নুল হাসান রওশনী এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

আজ (০৬ অক্টোবর)  রবিবার বিকালে  দুদক সজেকা কুষ্টিয়া কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, দুদক সজেকা কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পাল, উপ সহকারী পরিচালক মো. আবু তালহা। সভা সঞ্চালনা করেন,উপ সহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম।

 

এতে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি রেজানুর রহমান খান চৌধুরী মুকুল, সাধারণ সম্পাদক এস এম কাদেরি শাকিল, দৌলতপুর উপজেলার প্রতিরোধ কমিটির সভাপতি আবু সাঈদ মো; আজমল হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলাম, ভেড়ামারা উপজেলা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম, মিরপুর প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. আল মুজাহিদ হোসেন মিঠু, কুমারখালী উপজেলা প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রফিক বিশ্বাস, সাধারণ সম্পাদক হাবীব চৌহান, খোকসা উপজেলা প্রতিরোধ কমিটির সভাপতি ওহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণ সহ জেলা কমিটির সদস্য সরকার রফিকুল ইসলাম শাহীন, নীলিমা আক্তার, শহিদুল ইসলাম সুমন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।