Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় থানাপাড়া ঈদগাহ‌'র জরুরী সভা অনুষ্ঠিত

admin • 02 Jul 2023, 09:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় থানাপাড়া ঈদগাহ‌'র জরুরী সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার থানাপাড়া ঈদগাহ‌-এর এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার  (২ রা জুলাই) থানাপাড়া ঈদগাহ ময়দানে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদ উল আযহায় আদায় ও আয় ব্যয়ের খসড়া হিসাব অবগত করা হয় এবং আগামী ১৪ ই জুলাই ঈদগাহ ময়দানে বৃক্ষরোপণ কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়।

থানাপাড়া ঈদগাহ এর সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ, কুষ্টিয়া জেলা শাখা এবং রেড ক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা আজগর আলীর নির্দেশনায় আয়োজিত জরুরি সভায় সাধারণ সম্পাদক আয়ুব হোসেনের পরিচালনায় উপস্থিত উপদেষ্টা থানাপাড়া ঈদগাহ এর ইমাম ও খতিব মাওলানা লিয়াকত আলী, উপদেষ্টা শাহাবুদ্দিন বুলি,

যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন মান্না, কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান, প্রচার সম্পাদক জিল্লুর জুয়েল, দপ্তর সম্পাদক মো: নূর ইসলাম, নির্বাহী সদস্য নিয়ামত আলী, স্বপন শেখ, আব্দুল লতিফ, রফিকুল ইসলাম, ফয়সাল ইকবাল মৌসুম এবং বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল।

এছাড়াও উপস্থিত ছিলেন টিপু সুলতান, আবু জাফর, বাবু, ইউনুস, মিষ্টি, অন্তর, প্রমুখ। উল্লেখ্য যে জরুরি সভায় ঈদগাহ এর উন্নয়ন কর্মকান্ডে পূর্বের সভার ধারাবাহিকতায় গৃহীত সিদ্ধান্তের বিষয়বস্তুর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।