Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

admin • 04 Sep 2022, 06:17 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু
কুষ্টিয়ার মিরপুর উপজেলা বাজার সংলগ্ন রেল ব্রিজ পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল ৩টার দিকে ওই ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।     নিহত ব্যক্তিরা হলেন, মিরপুর উপজেলার নওয়াপাড়া এলাকার আজিম আলীর ছেলে নাঈম আলী (১৬)। তিনি মিরপুর বিজিবি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলেন। একই উপজেলার পাহাড়পুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে ঋতু খাতুন (১৪)। তিনি মিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী ছিলেন।     স্থানীয়রা জানান, ঘটনার সময় তারা প্রাইভেট পড়তে যাচ্ছিল। রেল ব্রিজের নিচ দিয়ে রাস্তা থাকলেও দ্রুত যাতে তারা রেল ব্রিজ দিয়ে পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ করে ট্রেন চলে আসে। আর কয়েক সেকেন্ড সময় পেলে তারা রেল ব্রিজ পার হয়ে যেতে পারতেন।     এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলী বলেন, ঘটনাস্থলে রেল পুলিশের দল পাঠানো হয়েছে। তবে তারা দুর্ঘটনাবশত, না কি আত্মহত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে। মিরর/ আহাদ
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।