Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় ট্রাক-নছিমন মুখোমুখি সংঘর্ষ,আহত ৩

admin • 02 Jan 2024, 10:07 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ট্রাক-নছিমন মুখোমুখি সংঘর্ষ,আহত ৩

কুষ্টিয়া-রাজাবাড়ি আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও গরু বোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে। (২ জানুয়ারি)  মঙ্গলবার সকাল ১০টার দিকে খোকসা উপজেলার ক্লাব মোড় নামক এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন, রাজশাহী জেলার চারঘাটা উপজেলার একরামের ছেলে জহুরুল এবং পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সুমন। অপর একজনের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

 

আহতদের স্থানীয়রা উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।

 

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। অজ্ঞাত আর এক জনের পরিচয় বের করার চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।